রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা অর্থদন্ড

ছবি: সংগৃহীত

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও র‌্যাবের সমন্বিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ২টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।

এছাড়া অভিযানে বিপুল পরিমান ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও র‌্যাব সূত্র জানায়, গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালানো হয়। দন্ডিত প্রতিষ্ঠানগুলো হল মেসার্স টিপু আইসক্রিম ফ্যাক্টরি ও মেসার্স রাজা এন্টারপ্রাইজ নামের একটি ছানা ফ্যাক্টরি।

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যৌথ অভিযানে ভেজাল খাদ্য সমাগ্রী তৈরী, সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে এবং খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণের অপরাধে টিপু আইসক্রিম ফ্যাক্টরিকে ১ লক্ষ টাকা ও রাজা এন্টারপ্রাইজকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্ঝল হোসেন। ইউএনও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চলবে বলেও জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…