রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে দুর্নীতি বিরোধী র‌্যালি ও প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

ছবি: দুর্নীতি বিরোধী আলোচনা সভা

আব্দুল কাদির

ইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্নীতি বিরোধী র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীমুক্তিযোদ্ধা তরিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান।

দুদিন ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক ও রচনা প্রতিযোগীতায় আটটি করে উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। বির্তক প্রতিযোগীতায় শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রচনা প্রতিযোগীতায় কয়লার দিয়ার উচ্চ বিদ্যালয়ের পক্ষে মোসা. সানজিদা আক্তার বিথি বিজয়ী হন। শেষে রানারআপ, বিজয়ী, শ্রেষ্ঠ বির্তাকিক ও চ্যাম্পিয়ন দলের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাংবাদিক একেএস রোকনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…