বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাকা ধান ক্ষেতে রাসেল ভাইপার

ছবি: সংগৃহীত

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার একটি ধানের ক্ষেত থেকে নয়টি রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে। পরে সাপগুলো লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর সেখানেই পুঁতে ফেলে কৃষকরা।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের গমেরচর এলাকার ইব্রাহিম হোসেনের ধানের জমিতে দেখা মেলে।

স্থীনীয় এক কৃষক জানান, শ্রমিকরা কেটে রাখা ধানের আঁটিগুলো আনতে গিয়ে সাপগুলো দেখতে পায়। পরে শ্রমিকরা সবগুলো সাপ মেরে ওখানেই পুঁতে ফেলেন। জানান প্রথমে একটি রাসেল ভাইপার সাপ দেখতে পান। তাৎক্ষণিকভাবে লাঠি দিয়ে মারতে থাকেন এ সময় আরও আটটি সাপ বের হয়ে আসে। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা এবং আশেপাশে থাকা শ্রমিকরা ঘটনাস্থলে এসে সবগুলো সাপ মেরে ফেলেন।

অপর প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর নয়টি সাপ ধানের জমিতে দেখার পর শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের চিৎকারে আশেপাশের ধানের জমি থেকে শ্রমিকরা এসে লাঠি দিয়ে সবকয়টি সাপ মেরে ফেলেন তারা। পরে নয়টি সাপকেই ঘটনাস্থলে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর ধারে গমেরচর এলাকায় তিনি নয়টি সাপ মারার খবর পেয়েছেন। তবে সাপগুলো কোনো প্রজাতির তা জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…