সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে পদ্মায় কারেন্ট ও রিং জাল জব্দ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে কারেন্ট ও রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার পদ্মা নদীর বোগলাউড়ি, সাহেবেরঘাট, মনোহরপুর, রামনাথপুর ও পাঁকা চরে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক।

তিনি জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার মিটার রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো নদীর তীরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

তিনি আরো জানান, জব্দ করা জালের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…