শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ১০ হাজার শীতবস্ত্র বিতরণ


শিবগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সমাজের অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে ২ হাজার মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা ও মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মরহুম মতিউর রহমানের ছেলে সাদিকুর রহমানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ নিয়ে গত ৫ দিনে তিনি শিবগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরন করেন। এর আগে বেগম খালেদা জিয়ায় রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আহসান হাবীব, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন, শফিক আহমেদ, হাবিবুর রহমানসহ অন্যন্যরা।

এদিকে চলতি শীত মৌসুমে সরকারী বেসরকারী উদ্যোগে কেউ শীতবস্ত্র বিতরন না করায় ক্ষোভ প্রকাশ এবং শীতবস্ত্র পাওয়ায় আনন্দ প্রকাশ করেন এসব দরিদ্ররা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…