রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 


সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর রায়ের পাড়া গ্রামের হৃদয় ভাটা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷

 এতে নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুরের সভাপতিত্বে ও নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক। 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা, ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ শেখ, সলঙ্গা থানা ছাত্র দলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন, নলকা ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ইসরাফিল আহসান, সাংগঠনিক সম্পাদক এইচ এম বাকি বিল্লাহ, জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মজনু প্রমুখ।

 উক্ত খেলায় উল্লাপাড়া একদাশ ও পাইকশা একাদশ অংশ গ্রহণ করেন। এ খবর লেখা পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…