রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী


সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জ্বালানি তেল সংগ্রহে বিড়ম্বনা এড়াতে জেলা প্রশাসনের সরবরাহ করা নিজের 'ফুয়েল কার্ড' গেঞ্জিতে প্রিন্ট করে এক অভিনব নজির গড়েছেন নূর মোহাম্মদ নামে এক স্থানীয় ব্যবসায়ী।

শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার জামতৈল বাজারে মোটরসাইকেলে করে ওই গেঞ্জি পরে তাকে চলাফেরা করতে দেখা গেছে।

নূর মোহাম্মদ উপজেলার বড়পাকুরিয়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে এবং জামতৈল বাজারের ‘সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।ঘটনার সূত্রপাত ঘটে গত ৫ এপ্রিল, যখন নূর মোহাম্মদ সিরাজগঞ্জের কাজীপুর মোড় এলাকার একটি পাম্পে তেল নিতে যান। পাম্প কর্তৃপক্ষ তাকে জানায় ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া সম্ভব নয়। এমনকি মুঠোফোনে কার্ডের ছবি দেখালেও পাম্প কর্তৃপক্ষ তা গ্রহণে অস্বীকৃতি জানায়। এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে এবং পাম্পে কার্ড দেখানোর ঝামেলা কমাতে গত ৬ এপ্রিল তিনি নিজের গেঞ্জিতে কার্ডের উভয় পাশ প্রিন্ট করার সিদ্ধান্ত নেন।

গেঞ্জির সম্মুখভাগে ফুয়েল কার্ডের প্রথম অংশ প্রিন্ট করা রয়েছে, যেখানে তার নাম, পরিচয় ও ছবি সংযুক্ত আছে। অন্যদিকে গেঞ্জির পেছনের অংশে ফুয়েল কার্ডের মাধ্যমে কবে কবে তেল পাওয়া যাবে এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রিন্ট করা হয়েছে।

নূর মোহাম্মদ জানান, কার্ড সাথে না থাকায় বারবার তেল পেতে যে ভোগান্তি পোহাতে হতো, তা এড়াতেই তিনি এই কৌশল বেছে নিয়েছেন।

তিনি আরও বলেন, যতদিন এই অবস্থা থাকবে, ততদিন আমি এই গেঞ্জি ব্যবহার করব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…