রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রেমের টানে হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম যুবককে বিয়ে করলেন কলেজ ছাত্রী

ছবিঃ দম্পতির

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভালোবাসার টানে তিথী রানী (১৮) নামের এক কলেজ ছাত্রী হিন্দু ধর্ম ত্যাগ করে জাহিদুল আকন্দ (২৮) নামের এক মুসলিম যুবকে বিয়ে করেছেন। ওই ছাত্রী উপজেলার চান্দাইকোনা এলাকার নিপেন চন্দ্র অধীকারী'র মেয়ে এবং  হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তার  বর্তমান নাম মোছা: আসমিরা খাতুন।  কলেজ ছাত্রীর স্বামী চান্দাইকোনা ইউনিয়নের কোদলা গ্রামের কামাল পাশা ও সেলিনা খাতুন দম্পতির ছেলে।গত ১৩ সেপ্টেম্বর একজন মাওলানার মাধ্যমে পবিত্র কালেমা শরিফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।পরে ইসলামে দিক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জ জজ কোর্ট এর একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এভিডেভিডের মাধ্যমে গত ১৫ সেপ্টেম্বর নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া কলেজ ছাত্রী মোছা. আসমিরা খাতুন। মুসলিম হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর গত ১৭ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জজ কোর্ট এর আরেক বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এভিডেভিডের মাধ্যমে বিয়েও সম্পন্ন করেন ঐ কলেজ পড়ুয়া শিক্ষার্থী।

>সদ্য মুসলিম হওয়া আসমিরা খাতুনের স্বামী জাহিদুল আকন্দ বলেন, আসমিরা খাতুনের সাথে পরিচয় হওয়ার পর থেকেই অনেকবার আমাদের ইসলামের বিষয়ে জানতে চায় সে। এভাবেই আস্তে আস্তে আমাদের দুজনের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সে ইসলামকে ভালোবেসেই মুলত হিন্দু ধর্ম ত্যাগ করছে।দোয়া করবেন আমরা দুজন যেন সারাজীবন একসাথে থাকতে পারি ও ইসলামিক বিধান মানতে পারি।

আসমিরা খাতুন এভিডেভিটে উল্লেখ করেন, ছোট বেলা থেকেই মুসলমান ছেলে-মেয়েদের সঙ্গে ইসলামী কথাবার্তার মাধ্যমে ও ইসলামিক বই- পুত্তক পড়াশোনার মাধ্যমে এবং বিভিন্ন ইসলামিক ওয়াজ-নসিহত শোনার মাধ্যমে ধীরে ধীরে ইসলাম- ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুস্থ ও স্বজ্ঞানে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাগেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…