বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সিরাজগঞ্জে চার কন্যা সন্তান জন্ম দিলেন গৃহবধু

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। গত বুধবার (০৩ এপ্রিল) বিকেলে জেলার শাহজাদপুর উপজেলার ইসলামিয়া হাসপাতালে সিজারের মাধ্যমে জমজ ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোনিয়া পারভিন (২৩) নামের এক গৃহবধূ।

গৃহবধূ খুকনী ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের ভ্যান চালক সবুজের স্ত্রী। আরবিতে ৪ নবজাতকের নাম সাজিয়ে রাখা হয়েছে লাম, মীম, নূন ও জীম। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এছাড়াও এদের সংসারে ১১ বছর বয়সী আর একটি মেয়ে সন্তান রয়েছে।

হাসপাতালের ম্যানেজার গোলাম মোস্তফা জানান, মা ও নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

সিরাজগঞ্জে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এম আর তালুকদার মুজিব বলেন, ৪ টি কন্যা সন্তানের মধ্যে একটি খুবই কম ওজন নিয়ে জন্ম নিয়েছে।

তাকে সহ সব শিশুকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশাকরি মা সহ নবজাতকরা সুস্থ থাকবে। সবুজ ও তার স্ত্রী সোনিয়া বলেন, এবার একসাথে চার কন্যা সন্তানের জন্ম হওয়ায় আমার পরিবার ও আত্মীয় স্বজন সবাই খুশি হয়েছে। এটা আল্লাহর তাআলার রহমত। তবে আমরা গরীব মানুষ, ৪ নবজাতকের ভরনপোষণ করতে অনেক কষ্ট হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…