রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাঠে নেমে রেফারিকে ঘুসি ক্লাব সভাপতির, বন্ধ তুরস্কের লিগ

সংগৃহীত

নিউজ ডেস্ক

বলা নেই কওয়া নেই, ক্লাব সভাপতি মাঠে ঢুকেই সজোরে ঘুসি মারলেন রেফারির মুখে। তার এহেন কাণ্ডের পর বন্ধ করে দেওয়া হয়েছে তুরস্কের ফুটবল লিগও। সোমবার তুরস্কের সুপার লিগে অ্যাঙ্কাগুচুর ম্যাচ ছিল কেকুর রিজেসপোরের।

সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়ে যায়। ৯৭ মিনিটের মাথায় গোল খায় অ্যাঙ্কারগুচু। তাতেই ক্ষেপে যান ক্লাবের সভাপতি ফারুক কোচা। তিনি মাঠে ঢুকে ঘুসি মারেন রেফারির মুখে। এই ঘটনার পর তুরস্কের ফুটবল লিগের সভাপতি মেহমেত বুয়ুকেক্সি বলেন, ‘লিগের সব ম্যাচ আপাতত স্থগিত। এই ঘটনা তুরস্কের ফুটবলের জন্য খুব লজ্জার।’ ফারুকের ঘুসির পর আরও অনেকে মিলে রেফারিকে মারেন।

মাটিতে পড়ে গিয়েছিলেন হালিল। তার পরেও তাকে লাথি-ঘুসি মারা হয়। ফুটবলার এবং ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় মাঠের মধ্যেই। হাসপাতালে নিয়ে যেতে হয় হালিলকে। তার হাড় ভেঙেছে বলেও জানা গিয়েছে।

চোট পেয়েছেন সভাপতি কোচাও। তার চিকিৎসা চলছে। সুস্থ হলে গ্রেফতার করা হবে তাকে। ওই ঘটনার সঙ্গে যুক্ত অনেককেই গ্রেফতার করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেফারিকে মারার ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন