রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শীর্ষ চারের কাছাকাছি যাবার সুযোগ হাতছাড়া করলো ওয়েস্ট হ্যাম

সংগৃহীত

নিউজ ডেস্ক

ব্রাইটনের সাথে ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে গোলশুন্য ড্র করে প্রিমিয়ার লিগে শীর্ষ চারের কাছাকাছি পৌঁছানোর সুযোগ নষ্ট করেছে ওয়েস্ট হ্যাম। ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রদের অনুপস্থিতি সত্ত্বেও এবারের মৌসুমে প্রথম ম্যাচে ব্রাইটন কোন গোল হজম না করে মাঠ ছেড়েছে। দ্বিতীয়ার্ধে তারা যে পারফরমেন্স দেখিয়েছে তাতে তিন পয়েন্ট তাদের প্রাপ্য ছিল। ব্রাইটন বস রবার্তো ডি জারবি ম্যাচ শেষে বিবিসি’কে বলেছে, ‘আমরা দারুন একটি ম্যাচ খেলেছি।

এই ম্যাচে আমাদের জয় প্রাপ্য ছিল। ওয়েস্ট হ্যামের সবচেয়ে বড় গুন হচ্ছে কাউন্টার এ্যাটাক, আমরা সেখানেই গুরুত্ব দিয়েছি। তাদের কোন কাউন্টার এ্যাটাকই আমরা সফল হতে দেইনি। গোলের আটটি স্পষ্ট সুযোগ আমরা পেয়েছি, যদিও সেগুলো কাজে লাগাতে পারিনি। এই পারফরমেন্সে আমি সত্যিই সন্তুষ্ট। এই ধরনের ম্যাচই আমি খেলোয়াড়দের কাছে চেয়ে আসছি।’ ব্রাইটন পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ পজিশন ধরে রেখেছিল। কিন্তু কোনভাবেই কাঙ্খিত গোলের দেখা পায়নি। ওয়েস্ট হ্যামকে অবশ্য পুরো ম্যাচে বেশ কয়েক বার রক্ষা করেছেন গোলরক্ষক আলফনসো আরেওলা।

ড্যানি ওয়েলবেক, হুয়াও পেড্রো, পাসকাল গ্রস ও এ্যাডাম লালানাকে ফিরিয়ে দিয়ে হ্যামার্সদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে সহায়তা করেছেন আরেওলা। বড়দিন ও নতুন বছরের উৎসবের সময়টাতে সম্ভাব্য ১২ পয়েন্টের মধ্যে ১০ পয়েন্ট অর্জন করেছে ডেভিড ময়েসের ওয়েস্ট হ্যাম। কিন্তু এখনো শীর্ষ চারের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে। ইনজুরিতে থাকা লুকাস পাকুয়েটা ও মোহাম্মদ কুডুসের অনুপুস্থিতি দারুনভাবে মিস করেছেন স্বাগতিক ওয়েস্ট হ্যাম। ঘানার উইঙ্গার কুডুস আফ্রিকান নেশন্স কাপে খেলতে যাবার আগে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটিতে খেলার সুযোগ পেলেন না।

বিরতির আগে ওয়েস্ট হ্যামের হয়ে সেরা সুযোগ পেয়েছিলেন জেমস ওয়ার্ড-প্রাউস। কিন্তু তার প্রচেষ্টাটি জেসন স্টিল দারুনভাবে রুখে দেন। এই ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছনে ফেলে টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে ব্রাইটন। কিন্তু ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্ট হ্যামের থেকে এখনো তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…