রবিবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৩ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চশমা পড়ে অনুশীলন, চোখের সমস্যার জন্য আজ লন্ডন যাচ্ছেন সাকিব

সংগৃহীত

নিউজ ডেস্ক

সাকিব আল হাসানকে এমন অবস্থায় এর আগে কখনও দেখা যায়নি। দল রংপুর রাইডার্সের হয়ে আজ (রোববার) অনুশীলন করেছেন নেটে। সেখানে তাকে দেখা গেছে চশমা পরে ব্যাটিং করতে। কারণটা কী? জানা গেছে, সাকিব আল হাসানের পুরোনো চোখের সমস্যাটা আবার ফিরে এসেছে। বিশ্বকাপের সময় সবগুলো ম্যাচই চোখের সমস্যা নিয়ে খেলেছেন, যার ফলে বল ঠিকঠাক দেখতে পাচ্ছিলেন না-কদিন আগে নিজেই জানিয়েছেন সাকিব। চোখের রেটিনার সেই সমস্যা আবার দেখা দিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। বিশ্বকাপের সময় দুই দফা ভারতের চিকিৎসক দেখিয়েছেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়েও চিকিৎসক দেখিয়েছেন। আবার সেই সমস্যা দেখা দেওয়ায় এবার লন্ডন যাচ্ছেন সাকিব। আজই তার লন্ডনের বিমান ধরার কথা। তবে বিপিএল শুরুর আগে দেশে ফিরবেন। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…