রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দুই ম্যাচেই ‘ডাক’, রোহিতকে নিয়ে যা বললেন আকাশ চোপড়া

সংগৃহীত

নিউজ ডেস্ক

প্রায় ১৪ মাস পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অধিনায়ক হিসেবেই দলে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচে রোহিতকে টস করতে নামতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন গ্যালারিতে থাকা দর্শকরা। তবে ব্যাট হাতে মাঠে নেমে ভক্তদের একবারেই হতাশ করলেন ভারতীয় অধিনায়ক।

রানের খাতা খোলার আগেই ফিরলেন অপ্রত্যাশিত রানআউটের শিকার হয়ে। দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক ( ১ বলে ০) মারলেন রোহিত। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ফজল-হক ফারুকিকে ডাউন দ্য উইকেটে মারতে এসে বোল্ড হয়ে গেলেন তিনি। তার মানে, দীর্ঘদিন পর দলে ফিরে দুটি ম্যাচ খেললেও এখনো কোনো রান করতে পারেননি ‘হিটম্যান’ খ্যাত রোহিত। রোহিতের এমন পারফরম্যান্সের কারণে কারণে নিজের ভক্ত-সমর্থকের কাছে সমালোচিতও হচ্ছেন তাকে। ভারতীয় অধিনায়কের এমন বাজে পারফরম্যান্সের জন্য শট নির্বাচনকে দায়ী করেছেন সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে তাই রোহিতের সমালোচনাও করেছেন তিনি। আকাশ চোপড়া বলেন, ‘রোহিত যেভাবে আউট হলো, এটি সত্যিই আশ্চর্যজনক। সে শুধুই প্রথম বল খেলেছে। তবে এ ধরনের শট সাধারণত খেলে না। বল সোজা স্টাম্পে গিয়ে আঘাত করেছে।

গত ম্যাচেও সে রানআউট হয়েছে। এই ম্যাচে শুন্য রানেই বোল্ড। সিরিজে এখন পর্যন্ত একটি রানও করতে পারেনি সে।’ ভারতের সাবেক ক্রিকেটার আরও বলেন, ‘রানআউট হওয়া তার ভুল ছিল না। কিন্তু শট নির্বাচন করার ক্ষেত্রে সত্যিকার অর্থেই তার ভুল ছিল। রোহিত শর্মার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। যাই হোক, তাকে আইপিএলে অবশ্যই ফর্মে ফিরতে হবে। আমি মনে করি, সে ভালোভাবেই ব্যাট করতে পারবে। আমাদের আরও ৩৮-৪০ রান দরকার। যে রানগুলো তার ব্যাট থেকে ওয়ানডে বিশ্বকাপে এসেছে।’ চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে ভারত। এই আসরে রোহিতকে দলে রাখা হবে কিনা, সেটি নিয়ে এখনো সংশয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা -বিসিসিআই। কারণ, রোহিতের জায়গায় খেলানোর জন্য ভারতের ভাবনায় আছেন তিন মারকুটে ব্যাটার- শুবমান গিল, জসশ্বি জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…