রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে চারে চার বাংলাদেশের

সংগৃহীত

নিউজ ডেস্ক

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। যে কারণে পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তবে এই ম্যাচকে কোনোভাবেই করে দেখেনি বাংলাদেশের মেয়েরা। লড়াই করেই পাকিস্তানিদের ৪ উইকেটে হারিয়েছে সুমাইয়া আক্তারের দল।

আজ (বুধবার) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে পাঠায় পাকিস্তানকে। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান করে পাকিস্তান। দুই টপঅর্ডার সামিয়া আফসার ৪৮ রান ও আরিশা আনসারি ২৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক সুমাইয়া আক্তারের ৪০ বলে ৩৮ রান ও আফিয়া আসিমা ইরার ২৩ বলে ১৬ রানের ইনিংসের উপর ভর করে ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বাংলাদেশের হয়ে ১৬ রানে দুই উইকেট তুলে নেন রাবেয়া খাতুন। পাকিস্তানের আনোশা নাসির শিকার করেন ৩টি উইকেট। এ নিয়ে সিরিজের ৪ ম্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ। অপরদিকে চার ম্যাচে মাত্র ১ ম্যাচ জিতে পাকিস্তান থেকে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কাও। আগামী ২ ফেব্রুয়ারি শিরোপা জেতার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…