রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

যুবরাজের বাসা থেকে নগদ অর্থ-স্বর্ণালঙ্কার চুরি

সংগৃহীত

নিউজ ডেস্ক

☰ ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাসা থেকে নগদ অর্থ-স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। পাঞ্চখোলা, এমডিসি সেক্টর ৫ এর

বাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাড়ির কর্মকর্তাদের সন্দেহ করছেন যুবরাজের মা শুভনাম সিং। সন্দেহের তালিকায় আছেন বাড়ির কাজের লোক ললিতা দেবী সাকেতদি এবং রাধুঁনী শিলদার পাল। ২০২৩ সালের অক্টোরব থেকে গারগাঁওয়ে নিজেদের বিকল্প বাড়ি থেকে এসে এমডিসিতে বাস করতে শুরু করেছেন যুবরাজের মা। এরইমধ্যে হঠাৎ চুরির ঘটনা ঘটে। তার বাসা থেকে হারিয়ে যায় নগদ ৭৫ হাজার ভারতীয় রুপি ও দামি স্বর্ণালঙ্কার।

পরে ব্যাপক খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ষড়যন্ত্র করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে যুবরাজের মা জানান, ললিতা দেবী এবং শিলদার পাল হঠাৎ তাদের চাকরি বন্ধ করে দেন এবং দিওয়ালি উৎসবের সময় বাসা থেকে পালিয়ে যান। যে কারণেই তাদের দিকে সন্দেহের আঙুল তুলছেন শুভনাম সিং। এ ঘটনায় বাড়ির সাবেক এই কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি তদন্ত করা হবে বলে জানায় স্থানীয় পুুলিশ। কয়েকদিন আগেই নিজের বাসায় চুরির অভিযোগ এনেছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গত ১১ ফেব্রুয়ারি ঠাকুরপুকুর থানায় তিনি জানিয়েছেন, বাসা থেকে তার ফোন ও ব্যক্তিগত বিভিন্ন তথ্য চুরি হয়েছে। এ বিষয়ে যথাযোগ্য ব্যব্স্থা নেওয়ার কথা জানিয়েছেন গাঙ্গুলি

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…