রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ব্যবধানে হারিয়ে রেকর্ডবুকে অস্ট্রেলিয়া

সংগৃহীত

নিউজ ডেস্ক

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে লড়াই করেছেন ডেলমি টাকার ও কোলো ট্রায়ন। তবে দলের ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেননি তারা।

দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে এক ইনিংস হাতে রেখে ইতিহাসের সর্বোচ্চ ২৮৪ রানে জিতে রেকর্ড গড়েছে অসিরা। অবশ্য এর আগেও সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ারই। ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংস আর ১৪০ রানে জিতে রেকর্ড করেছিল অস্ট্রেলিয়া। পার্থে একমাত্র টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে ৭৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৫৭৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। অ্যানাবেল সাদারল্যান্ড নারীদের টেস্ট ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েন।

এদিন অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২১০ রানের ইনিংস খেলেন সাদারল্যান্ড। এছাড়া ৯৯ রান করেন অধিনায়ক আলিশা হিলি। বেথ মুনি ৭৮ আর আশলেগ গার্ডনার করেন ৬৫ রান। এতেই অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৫৭৫ রান। ৯ উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করে অসিরা। ৪৯৯ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার করেছে ২১৫ রান। ফলে ২৮৪ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে প্রোটিয়ারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…