সোমবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টফি অ্যাপে দেখা যাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখা যাবে টফি অ্যাপে। সামনের আরও ৫টি আইসিসি টুর্নামেন্টের সকল খেলা স্বতন্ত্রভাবে দেখা যাবে বাংলালিংকের ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্মটিতে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে বাংলালিংক। বিশ্বজুড়ে খেলা সম্প্রচারের বাস্তবতায় এবার অঞ্চলভেদে সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে আইসিসি।

২০২৫ সাল পর্যন্ত ছেলে ও মেয়েদের মোট ছয়টি বৈশ্বিক ইভেন্ট সম্প্রচারে টিএসএমের সঙ্গে চুক্তি হয়েছে আইসিসির। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) প্রত্যাশা, আগামী দুই বছরে বাংলাদেশে আরও বেশি মানুষের কাছে ক্রিকেট পৌঁছে যাবে।

চুক্তিতে অন্তর্ভুক্ত ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- চলতি বছরের ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ও মেয়েদের বিশ্বকাপ, ২০২৫ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

ইভেন্টগুলোর মধ্যে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। ছয়টি টুর্নামেন্টে ছেলেদের ৭১টি ও মেয়েদের ৯৫টি ম্যাচ স্বতন্ত্রভাবে ডিজিটালি সম্প্রচার করবে টফি। এর আগে ২০২২ ফিফা বিশ্বকাপ, ২০২৩ এশিয়া কাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের খেলাও সম্প্রচার করেছে প্রায় ৫ কোটির বেশি গ্রাহকের প্ল্যাটফর্মটি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…