রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ছয় অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপে মাঠ কাঁপাতে প্রস্তুত রশিদের দল

ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রশিদ খানের নেতৃত্বে ১৫ সদস্যবিশিষ্ট দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এবার বিশ্বকাপে চমক দেখাতে ছয় অলরাউন্ডার নিয়ে শক্তিশালী দল সাজিয়েছে দেশটির বোর্ড এসিবি।

দলে ব্যাটার রাখা হয়েছে মাত্র ৪ জনকে এবং ১৫ জনের মধ্যে ৮ জনই মাতিয়েছেন সবথেকে সেরা জনপ্রিয় আসর আইপিএল। এবার বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দলটির ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন হাসমত উল্লাহ।

আফগান স্কোয়াডে চার ব্যাটার হলেন- রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, ইব্রাহিম জাদরান এবং ব্যাক-আপ উইকেটরক্ষক মোহাম্মদ ইসহাক। আরও পড়ুন: পাকিস্তানের নতুন কোচ কারস্টেন ও গিলেস্পিই আর রশিদ বাদে বাকি ৫ অলরাউন্ডার হলেন- আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত এবং নাঙ্গেলিয়া খারোত। বরাবরই স্পিন বোলিং লাইনে আফগানরা সেরা। এবার বিশ্বকাপে স্পিন অ্যাটাকে রশিদের সঙ্গে যোগ দেবেন নুর আহমেদ ও মুজিব উর রহমান। এছাড়াও তাদের সঙ্গে যুক্ত হবে অলরাউন্ডার নবি ও খারোতে। ফলে বলা যায় এবারের বিশ্বকাপে সব থেকে শক্তিশালী স্পিন বোলিং লাইন আফগানদের। এছাড়াও দলে আছেন মাঠ কাঁপানো তিন পেসার- ফজল হক ফারুকি, নাভিন উল হক ও ফরিদ আহমেদ। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপ আসরে আফগানিস্তানের মূল স্কোয়াডে জায়গা পাননি মারকুটে ব্যাটার হাজরত উল্লাহ জাজাই। বাঁহাতি এই ব্যাটসম্যানকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।

তার সঙ্গে রিজার্ভে আছেন আরও দুই জন-সাদিকুল্লাহ ও মোহাম্মদ সালেম। আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান। রিজার্ভ খেলোয়াড় : হজরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ অটল ও সালিম সাফি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…