বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে রিয়াল

ফাইল ছবি

নিউজ ডেস্ক

স্প্যানিশ লা লিগায় আজই নির্ধারিত হতে পারে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন। তাতে রিয়ালের ঘরেই উঠতে যাচ্ছে এবারের শিরোপা। বাকি কেবল আনুষ্ঠানিকতা। সে ক্ষেত্রে মৌসুমের চমক জিরোনার সহায়তা দরকার কার্লো আনচেলত্তির দলের।

আজ বার্সেলোনা-জিরোনা ম্যাচের দিকেই নজর রাখছে রিয়াল। কিভাবে আজই চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল দেখা যাক। চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত সব দল ৩৩টি করে ম্যাচ খেলে ফেলেছে।

প্রতি দলের ম্যাচ বাকি ৫টি করে। ৩৩ রাউন্ড শেষে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৩। জিরোনা ৭১ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

আজ রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজের বিপক্ষে খেলবে রিয়াল। রিয়াল যদি কাদিজের বিপক্ষে জিতে তাহলে তাদের পয়েন্ট হবে ৮৭। অর্থাৎ বার্সার চেয়ে ১৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে।

এরপর জিরোনা যদি বার্সাকে হারিয়ে দেয় তাহলেই কেল্লাফতে। ৩৬তম লা লিগা জিতে যাবে লস ব্লাঙ্কোসরা। হিসেব বলছে, বার্সা হারলে তাদের পয়েন্ট থেকে যাবে ৭৩। পরের চার ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৮৫।

এদিকে রিয়ালের পয়েন্ট ৮৭ হয়ে গেলে পরের চার ম্যাচে হারলেও বার্সার থেকে ২ পয়েন্ট এগিয়েই থাকবে মাদ্রিদের রাজারা। ফলে হিসেবনিকেশ আজই ক্লিয়ার হয়ে যেতে পারে।

এদিকে আজ প্রতিবেশী বার্সাকে হারাতে পারলে লা লিগায় শীর্ষ চারে থাকা নিশ্চিত হবে জিরোনার। সেটা হলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নেবে তারা, যা ক্লাবটির ইতিহাসে প্রথম।

লা লিগা থেকে আগামী মৌসুমে ছয়টি দল ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় অংশ নেবে। শীর্ষ চার দল চ্যাম্পিয়নস লিগ, পাঁচে থাকা দল ইউরোপা লিগ ও ছয়ে থাকা দল কনফারেন্স লিগে খেলবে। দ্বিতীয় সারিতে নেমে যাবে পয়েন্ট তালিকার ১৮, ১৯ ও ২০ নম্বরে থাকা দল।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…