রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সাকিব-সৌম্য যে কারণে দলে, আফিফ-ইমন কেন বাদ, ব্যাখ্যা দিল বিসিবি

ফাইল ছবি

নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের শুরুতে প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বাকি দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

এই দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। এই তিন ক্রিকেটার শেষের দুই ম্যাচে ফিরবেন তা অনুমিত ছিল। জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে দলে জায়গা পাওয়া আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন ও শরীফুল ইসলাম সিরিজের বাকি দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন।

তিন ক্রিকেটারের দলে অন্তর্ভুক্তির ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। বিসিবির এক ভিডিও বার্তায় সৌম্য সরকারের অন্তর্ভুক্তি ও পারভেজ ইমনের বাদ পড়া প্রসঙ্গে রাজ্জাকের ব্যাখ্যা, সৌম্য সরকার ও পারভেজ ইমনের ব্যাপারটা যেটা… সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে, ও কী অবস্থায় আছে তা বুঝতে। এ জন্য পরিবর্তনটা করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে ও আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে।

সাকিবকে জায়গা ছাড়তে আফিফের বাদ পড়া প্রসঙ্গেও সিস্টেমের কথাই বললেন রাজ্জাক, আফিফের ক্ষেত্রেও একই জিনিস, যারাই এই দলে আছে, সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে।

সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবাইকে সব সময় সুযোগ দেওয়া সম্ভব হয় না, দলের কম্বিনেশনের কারণে। সাকিব আল হাসানের দলে ফেরা নিয়ে রাজ্জাক বলেছেন, স্বাভাবিকভাবেই… সাকিব তো ছুটিতে ছিল। ছুটি থেকে আসার পর প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল, বিশ্বকাপ খেলার আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

শেষ দুটি টি-টোয়েন্টির জন্য আমরা ওকে আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। এছাড়া রাজ্জাক আরও জানিয়েছেন, পরিবারকে সময় দিতে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি মিরপুরে ১০ মে, পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ১২ মে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…