রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারতের প্রতিশোধ নাকি ইংল্যান্ডের পুনরাবৃত্তি

ফাইল ছবি

নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই বাজিমাত করে শিরোপা ঘরে তুলেছিল ভারত। এরপর ২০১৪ সালে ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি টিম ইন্ডিয়ার। সেই আক্ষেপ দলটিকে এখনও তাড়া করছে।

সবশেষ ২০২২ সালেও সেমিফাইনাল খেলেছিল ম্যান ইন ব্লুরা। ছন্দে থাকা সেই দলকেই ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। ভুলে যেতে চাওয়া সেই অতীত আরও একবার বর্তমান হয়ে সামনে দাঁড়াল ভারতের।

ফাইনালের যাওয়ার লড়াইয়ে ফের বাটলারদের মুখোমুখি রোহিত শর্মার দল। ফলে ইংলিশদের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য একপ্রকার প্রতিশোধ নেওয়ার মিশন।

এদিকে ইংল্যান্ডের লড়াই শিরোপা ধরে রাখার। ধুঁকতে থাকা দলটি নানান বাধা পেরিয়ে এখন সেমিফাইনালে।

ফলে আসরজুড়ে অপরাজিত থাকা ভারতের বিপক্ষে কাজটা বেশ কঠিনই হবে মঈন আলি-বাটলারদের জন্য। যদিও সবশেষ আসরের স্মৃতি কিছুটা স্বস্তি দিতে পারে থ্রি-লায়ন্সদের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩ বারের দেখায় ভারতের জয় ১২টি আর ইংল্যান্ডের ১১টি। বিশ্বআসরে ৪ বারের দেখায় সমানে সমান দুই দল। এদিকে এত হিসেব-নিকেশ এক নিমিষেই ভেসে যেতে পারে বৃষ্টিতে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বৃষ্টিতে শেষ পর্যন্ত খেলা না হলে কপাল পুড়বে ইংলিশদের।

সুপার এইটে পয়েন্ট বিবেচনা সরাসরি ফাইনালের টিকিট কাটবে রোহিত শর্মার দল।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…