রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে রোনালদোর পর্তুগাল


নিউজ ডেস্ক

উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে পর্তুগাল। জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার এস্তাদিও দো স্টেডিয়ামে গ্রুপ এ১ এর খেলায় পোল্যান্ডকে আতিথেয়তা দেয় পর্তুগাল। পিঠের ইনজুরির কারণে রোনালদোদের বিপক্ষে খেলতে পারেননি পোল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেওয়ানডস্কি।

ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে অচলাবস্থা ভাঙেন রাফায়েল লিও। এতে পর্তুগাল এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ৭২ মিনিটে পেনাল্টি থেকে রোনালদোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর পোল্যান্ডের জ্যাকব কিউওর হ্যান্ডবল হলে পেনাল্টির সিদ্ধান্তর দেন রেফারি।

শেষ দিকে ৮ মিনিটের ব্যবধানে ৩ গোল করে পর্তুগাল। ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ব্যবধান ৩-০ করে স্বাগতিকরা। ৮৩ মিনিটে নেটো পেদ্রোর গোল ও ৮৭ মিনিটে রোনালদোর চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে পোল্যান্ডের জাল কাঁপলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। নেশনস লিগের চলতি মৌসুমে ৫ ম্যাচে ৫ গোল করলেন রোনালদো।

৮৮ মিনিটে পোল্যান্ডের স্বান্তনার গোল করেন ডমিনিক ডমিনিক মার্কযুক। এতে ৫-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল।ম্যাচ শেষে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘আমরা যা করতে চেয়েছিলাম সে হিসেবে প্রথমার্ধ খুব খারাপ ছিল। আমরা মনোযোগ হারিয়ে ফেলেছিলাম এবং হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধ আমার দেখা সেরা ছিল। আমরা মানসিকতা পরিবর্তন করেছি এবং তীব্রতা ও পারস্পরিক সমর্থন বাড়িয়েছি। আমরা পোল্যান্ডকে খেলতে দেইনি।’

৫ ম্যাচে কোনো হার ছাড়াই ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া। তিনে ও চারে থাকা পোল্যান্ড ও স্কটল্যান্ডের পয়েন্ট ৪ করে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…