রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মজা করে আইপিএলে নাম দিয়েছিলেন, দল পেয়ে অবাক কিউই ব্যাটার


নিউজ ডেস্ক

জাতীয় দলের হয়ে এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি বেভন জ্যাকবস। ঘরোয়া ক্রিকেটেও আহামরি কিছু করতে পারেননি। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে যখন নাম দিয়েছিলেন তখন দল পাওয়ার কোনো আশাই ছিল না তার। নেহাতই শখের বশে নাম দিয়েছিলেন এই কিউই ক্রিকেটার।

সেই জ্যাকবসকেই মেগা নিলাম থেকে তার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলে দল পাবার সম্ভাবনা নেই ভেবে নিলাম দেখেননি জ্যাকবস। পরে যখন তাকে জানানো হয়, তখন তিনি ভেবেছিলেন তার সঙ্গে রসিকতা করছে সবাই।

জ্যাকবস রয়টার্সকে বলেছেন, ‘এটা কিছুটা হলেও বিস্ময়। আমি সকালে ফোনের অবিরাম শব্দে জেগে উঠি। এটা আনন্দময় এক বিস্ময়। আমি খুব বেশি কিছু চাইনি, কিন্তু এই সুযোগ পেয়ে কৃতজ্ঞ...আমি ঘুমাতে চলে গিয়েছিলাম। কারণ, নিলাম ভোর পর্যন্ত চলার কথা।’

বেভন জ্যাকবসের জন্ম দক্ষিণ আফ্রিকায়। শৈশবেই তিনি পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছেন‘আমি ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি। এর মধ্যে পরিবারের সদস্যদের বার্তায় ফোন ভরে গিয়েছিল। তারা বিদেশে ছিল বলে সরাসরি সম্প্রচার দেখতে পেরেছিল। আমি মনে করেছিলাম, তারা আমার সঙ্গে মজা করছে।’

২২ বছর বয়সী এই কিউই ব্যাটারের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ২০২৩ সালে। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ১৩৪ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ ইনিংসটি ৪২ রানের। তবে তার ব্যাটিং গড় ৩৩.৫০ এবং স্ট্রাইক রেট ১৮৮.৭৩।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…