রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে অসহায় ও দুস্থদের মাঝে খোকনের ঈদ সামগ্রী বিতরণ


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরের রহনপুরে মানবিক বাসিন্দা ইজভান টেকের কান্ট্রি ডিরেক্টর এম ফেরদৌস ইসলাম খোকনের আয়োজনে দুই হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ ১৯ মার্চ বৃহস্পতিবার ২৯ রমজান দুপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এম ফেরদৌস ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ এস এম ফিরোজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহনপুর হাজী রিয়াজউদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় শিক্ষক সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর সাদিকুল ইসলাম, রহসপুর স্টেশন বাজার কল্যাণ সমিতির সহ-সভাপতি ও রাজনৈতিক নেতা সাজ্জাদ আলী। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু সহ এলাকার সুধীজন। আয়োজন  এম ফেরদৌস তার বক্তৃতায় বলেন, লেখাপড়া শেষ করে আমি যেদিন বুঝতে শিখেছি  কিছু করতে শিখেছি সেদিন থেকেই মনের ইচ্ছা ছিল জীবনে প্রতিষ্ঠিত হতে পারলে মানুষের সুখে দুখে সবসময় পাশে থাকবো। সেই ভাবনার জায়গা থেকে ২০১৭ সাল থেকে সুখে দুখে মানুষের সঙ্গে আছি থাকবো ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি আর সেই খুশিকে ভাগাভাগি করে নিতে  আমার এই ক্ষুদ্র আয়োজন। আমরা চাই সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে হলে সকলের সহযোগিতা সম্ভব নয়। তাই পিছিয়ে পড়া সমাজকে নিয়েই সবার আগে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আয়োজক এম ফেরদৌস ঈদ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও প্রায় দুই হাজার পরিবারের নিকট ঈদ উপহার তুলে দেন। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…