বৃহঃস্পতিবার, ২২শে আশ্বিন ১৪৩৩, ৮ই অক্টোবর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা শাখার উদ্যোগে ভিন্নধর্মাবলম্বীদের নিয়ে সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বেগম মহসিন মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইয়াহইয়া খালেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলাম, ভিন্নধর্মাবলম্বী গুরু মো. আশীষ কুমার, ভিন্নধর্মাবলম্বী নেতা স্বপন সাহা, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, মো. নুরুল হোদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, সহমর্মিতা ও সামাজিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে উপস্থিত ভিন্নধর্মাবলম্বীদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…

২৬শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৬ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা