সোমবার, ১২ই আশ্বিন ১৪৩৩, ২৮শে সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে কওমী মাদ্রাসায় ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কন্যানগর দারুল উলুম কওমী মাদ্রাসা ও জামে মসজিদে মুসল্লি ও শিক্ষার্থীদের সুবিধার্থে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। World Assembly of Muslim Youth (WAMY), বাংলাদেশ-এর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

নির্মাণকাজের উদ্বোধন ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইয়াকুব আলী, নাচোল পৌরসভার সহকারী সেক্রেটারি মো. নুরুল হোদা, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জামিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, মাদ্রাসা ও মসজিদে আগত শিক্ষার্থী ও মুসল্লিদের ওযু ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হলে মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা আরও স্বাচ্ছন্দ্যে ওযু ও প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা ব্যবহার করতে পারবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা