মঙ্গলবার, ৭ই আশ্বিন ১৪৩৩, ২২শে সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা-টয়লেট নির্মাণকাজের উদ্বোধন


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

মুসল্লিদের সুবিধার্থে চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

WAMY (World Assembly of Muslim Youth), বাংলাদেশ-এর তত্ত্বাবধানে এ নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। প্রকল্প বাস্তবায়নে তিনি সার্বিক সহযোগিতা করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. ইয়াহিয়া খালেদ, নাচোল পৌর শাখার নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলাম, পৌর শাখার সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন, সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনকালে আয়োজকরা জানান, মসজিদে আগত মুসল্লিদের ওযু ও প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হলে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের দৈনন্দিন ধর্মীয় কার্যক্রমে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ