বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে নাগরিক প্লাটফর্মের মানববন্ধন

ছবি : মানববন্ধনের

মুনিরুল ইসলাম মুনির

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও সর্বপ্রকার সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিক প্লাটফর্মের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে

শনিবার (২৮ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১০.৩০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ডেমোক্রেসি ওয়াচের, আস্থা প্রকল্পের সহযোগিতায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন অস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শাহ আলম, নাগরিক প্লাটফর্মের সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ জোনাব আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাস, অস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার, মোসাঃ আরিফা খাতুন, বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্র মোঃ শিহাব হোসেন,  চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডির সদস্য সোহেল রানা  সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, ছাত্রজনতা  ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছি দেশে আইনের শাসন বাস্তবায়িত হওয়ার জন্য। কিন্তু বর্তমানে আমরা দেখছি ধর্মীয় দাঙ্গা, নারী নির্যাতন, পিটিয়ে হত্যা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। কিন্তু সরকার এসব ঘটনার দৃশ্যমান ব্যবস্থা নিতে পারছে না এবং মানুষ এখন ভয়ে থাকছে। এসব নিয়ে আওয়াজ না তুললে দেশে স্বৈরতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে৷   পাহাড়ি, বাঙালি বৈষম্য দূর করে সকলকে সমান অধিকার দিতে হবে। একটি কুচক্রী মহল পাহাড়িদের নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে দমন করার দাবি জানান বক্তারা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…