সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমাবেশে ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় শোষণ-বষম্যহীন সমাজ গড়, কৃষি ক্ষেত্রে আমূল সংস্কার করো’- এমন সব স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষক সমিতির কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এসব কর্মসূচির আয়োজন করে জেলা কৃষক সমিতি।

সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও আমার দেশের কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কৃষকবান্ধবের কথা বলে যারাই ক্ষমতায় এসেছে, তারাই কৃষকের সঙ্গে প্রতারণা করেছে, কৃষকের কথা না ভেবে লুটেরা সিন্ডিকেটের কথা ভেবেছে। একদিকে কৃষক যখন তার ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়, তখন মধ্যস্বত্বভোগীরা কৃষকের উৎপাদিত ফসলের লাভটা নিয়ে যায়।

বিগত সরকার লুটেরাদের স্বার্থরক্ষায় বিদেশ থেকে চড়ামূল্যে সার কিনেছে আর সেই সার চড়ামূল্যে আমার কৃষককে কিনতে হয়েছে। অথচ আমাদের দেশের সার কারখানাগুলো সব বন্ধ করে দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু, জেলা কৃষক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আবু হাসিব ও হাসান আলী, সহসাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সদস্য শারিফুল্লাহ গেদু মন্ডল, গোমস্তাপুর উপজেলা ক্ষেত মজুর সমিতির সাবেক সম্পাদক মোজাজুল হক। সমাবেশ পরিচালনা করেন কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক কুমার মিলন পাল।

বক্তারা কৃষকের স্বার্থে কৃষক সমিতির দাবিসমূহ মেনে নেয়ার আহ্বান জানান।

যেসব দাবিতে সমাবেশ করা হয় তা হলো -"ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, প্রকৃত উৎপাদক কৃষকদের কৃষি কার্ড প্রদান। সার-বীজ-কীটনাশক-সেচসহ কৃষি উপকরণের দাম কমানো, নির্ধারিত দামে সার বিতরণ করা, বরেন্দ্র অঞ্চলে সেচের পানি বিতরণে ও গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়ম-হয়রানি-দুর্নীতি বন্ধ করা। সেচ অপারেটরদের দৌরাত্ম্য রোধ করা। নদী, খাল, জলাশয় সংস্কার করে কৃষকদের পানির অবাধ ব্যবহার নিশ্চিত করা। বরেন্দ্র অঞ্চলের কৃষি কাজে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।”​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…