রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মনোনয়ন না পেয়ে যা বললেন মাহিয়া মাহি

ফাইল ছবি

মোঃ জমশেদ আলী

মনোনয়ন না পেয়ে যা বললেন মাহিয়া মাহি

বিনোদন ডেক্স

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকায় নাম এসেছে বেশ কয়েকজন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বদের।   বরাবরের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা আসাদুজ্জামান নূর ও ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন এবার অভিনেতা ফেরদৌস আহমেদ।   সেই তালিকায় স্থান পাননি শোবিজের বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী। এই তালিকায় রয়েছেন অভিনেতা মাসুম পারভেজ রুবেল, শাকিল খান, গায়ক এস ডি রুবেল, অভিনেত্রী রোকেয়া প্রাচী, সিমলা, মাহিয়া মাহি ও অভিনেতা সিদ্দিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি। এই আসনে থেকে নৌকা পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য জিয়াউর রহমান।   অবশ্য মনোনয়ন না পেয়ে আশাহত হননি মাহিয়া মাহি। পরেরবার আবার মনোনয়ন চাইবেন বলেও জানিয়েছেন তিনি। অভিনেত্রী মাহিয়া মাহি বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমার পরিবর্তে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাঁর হয়েই আমি প্রচারণায় অংশ নেব। এবার হয়ত আমি নবীন বলে সুযোগ পাইনি। পরের বার নিশ্চয়ই আমাকে সুযোগ দেওয়া হবে। ’ এদিকে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন মনোনয়ন না পাওয়া সংগীতশিল্পী এস ডি রুবেল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…