বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিক্ষার্থীদের সাথে সংহতি জানালো 'শিল্পী সমাজ'

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে চলছে ভয়াবহ সহিংসতা। এসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে প্রায় সকল শ্রেণি-পেশার মানুষ। এবার আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমেছেন শিল্পী সমাজ।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ করেন তারা। এসময় বৃষ্টি উপেক্ষা করে শিল্পী তারকারা ব্যানার-ফেস্টুন হাতে জড়ো হন।

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে তারা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেফতার-হয়রানির ঘটনায় প্রতিবাদ করেন।

এসময় “সব হত্যাকাণ্ডের বিচার কর”, “হত্যা-সহিংসতা-গণগ্রেফতার-হয়রানি বন্ধ কর” প্রভৃতি স্লোগান দিতে থাকেন শিল্পীরা।

এই বিক্ষোভে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিয়াম আহমেদ, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, সৈয়দ আহমেদ শাওকি, ইরেশ জাকের, রেদওয়ান রনি, আশফাক নিপুন, আদনান আল রাজিব, নাজিয়া হক অর্ষা, তানিম নূর, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিনসহ আরও অনেকে।

অভিনেতা মোশাররফ করিম বলেছেন, “আমরা রক্তপাত চাই না, শান্তি চাই। এসবের বাইরে থাকতে চাই। মোবাইলে এই সব দেখতে দেখতে অসুস্থ হয়ে গেছি। দেশে শান্তি চাই। ”

সিয়াম আহমেদ বলেন, “এখানে আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নাই। আমাদের যে ভাই-বোনেরা মারা গেল এটা মেনে নেওয়ার না। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন তবে রাতে ঘুমাতে পারবেন না। ”

এসময় বিক্ষোভে উপস্থিত বক্তারা সকল হত্যার হিসাব ও বিচার চাওয়ার সঙ্গে নির্বিচারে গুলি ও সহিংসতা বন্ধের দাবি জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…