রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে চেয়ারম্যান ২ ও ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


নিউজ ডেস্ক

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২১ মে। জামায়াত কেন্দ্রের নির্দেশে মনোনয়ন জমা না দিয়ে আগেই এ নির্বাচন বর্জন করেছে।

অন্যদিকে বিএনপি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চারজন।

এর আগে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জামাল হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন আলী মিঞাসহ ছয়জন।

এদের মধ্যে বিএনপি নেতা আশরাফুল হক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাতজন মনোনয়ন জমা দিলেও নাজমুল আলম উজ্জল, সাইফুল ইসলাম খান মিটুল খান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় এ পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। এ নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…